ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ আপডেট : ২৬ মিনিট আগে
শিরোনাম

করোনা শনাক্ত ১৩ জন

  স্বাস্থ্য ডেস্ক

প্রকাশ : ২৯ জুন ২০২৫, ২০:৩০

করোনা শনাক্ত ১৩ জন
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই সময় ভাইরাসটিতে কারও মৃত্যু হয়নি।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ৩০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৩ জনের করোনা ধরা পড়েছে।

চলতি বছর করোনায় আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ১২ জন নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছর করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকায় ৮ জন, চট্টগ্রামে ১০ জন, খুলনায় ৩ জন ও সিলেটের ১ জন রয়েছেন। এ পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২১ জনের।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (রোববার) পর্যন্ত মোট ৮ হাজার ৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। একই সময়ে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫৪৮ জন। করোনার শুরু থেকে আজ (রোববার) পর্যন্ত দেশে মোট রোগী শনাক্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ৯৩ জন।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত