ঢাকা, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

বাসায় পড়েছিল কলেজ ছাত্রীর মরদেহ, স্বামী গ্রেপ্তার

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ১৭:২৮

বাসায় পড়েছিল কলেজ ছাত্রীর মরদেহ, স্বামী গ্রেপ্তার

ঢাকার খিলগাঁওয়ের গোড়ান এলাকার বাসা থেকে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৮ বছর বয়সী সানজিদা আক্তার মারিয়া নামের ওই তরুণী লালমাটিয়া মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় দক্ষিণ গোড়ানের হাজী মসজিদের সামনের একটি বাসা থেকে গলায় পাটের সুতলি প্যাঁচানো অবস্থায় মারিয়ার লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। পরে রাতেই ওই তরুণীর স্বামী সাইফুল ইসলামকে (২১) গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ।

তিনি বলেন, মারিয়াকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রথমে এটিকে আত্মহত্যা বলা হয়। রাতেই নিহতের ভাই চান মিয়া খিলগাঁও থানায় একটি মামলা করেন।

উপকমিশনার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেয়েটির স্বামী হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, সাইফুলের বাবা-মাকে নিয়ে সাংসারিক কলহের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারিয়ার ভাই চান মিয়া বলেন, শুক্রবার সন্ধ্যা থেকে মারিয়ার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না তারা। পরে মারিয়ার স্বামীর সঙ্গে যোগাযোগ করলে তিনি বাসায় গিয়ে খোঁজ নিতে বলেন। সে অনুযায়ী তারা বাসায় গিয়ে রান্নাঘরের পাশের বারান্দায় মারিয়াকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

নিহত সাইফুল ও মারিয়ার বিয়ে হয় প্রায় এক বছর আগে। তিনি লালমাটিয়া মহিলা কলেজে পড়াশোনার পাশাপাশি টিউশনি করে সংসারের খরচে সহায়তা করতেন।

বিয়ের পর গত প্রায় আট মাস ধরে দক্ষিণ গোড়ানের ওই বাসায় স্বামী সাইফুলের সঙ্গে বসবাস করছিলেন মারিয়া।।

মারিয়ার বাবার নাম মো. মহসিন। তাদের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায়।

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত