ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৩৪ মিনিট আগে
শিরোনাম

তোমার জন্য

  শাহরিয়ার ইসলাম পল্লব

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১৬:২৩  
আপডেট :
 ০৯ নভেম্বর ২০২৫, ১৬:৩১

তোমার জন্য
ফাইল ছবি

তোমার জন্য;

মেঘ এনেছি কুড়িয়ে দিয়েছি ভারি বর্ষণ

যাতে হয় যেন একটু দৃষ্টির আলাপন।

তোমার জন্য;

গড়েছি বেসামাল চাঁদ,নেশার ফাঁদ

চোখে নামে যাতে গভীর রাত, তোমায় ভাবনার।

তোমার জন্য;

বেঁধেছি হৃদয়ে জোনাক পোকার ঘর

যার আলোতে যাতে দেখো তুমি কতটা আমার।

তোমার জন্য;

এনেছি কুড়িয়ে কৃষ্ণচূড়া ফুল

যার সৌন্দর্য রাঙ্গাবে তোমার ঐ খোঁপা করা চুল।

তোমার জন্য;

বুনেছি কত গানের সুর

ভেসে যাবো তোমার সাথে সেই সুরে বহুদূর।

তোমার জন্য;

গড়েছি এক নদী

যে নদীতে ভাসব দুজন হয়ে সুখের তরী।

তোমার জন্য;

মৃত শহরেতে দিয়েছি এক প্রাণ

অলিতে-গলিতে, বৃষ্টি -বাতাসে নামিয়েছি প্রেমের ঘ্রাণ।

তোমার জন্য;

রাজপথে সাজিয়েছি নিয়ন বাতি

যাতে করে তোমায় দেখতে পারি দু-নয়ন ও ভরি।

তোমার জন্য;

কত প্রেমের কাব্য লিখি

নীল গগনে,হিমেল হাওয়ায় উড়াই সেই কাব্য লেখা ঘুড়ি।

লেখক: শাহরিয়ার ইসলাম পল্লব, তরুণ সাংবাদিক ও কবি

বাংলাদেশ জার্নাল/এমবিএস

  • সর্বশেষ
  • পঠিত