ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন সাদিক কায়েমসহ ৯ নেতা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১৭:৪২

ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন সাদিক কায়েমসহ ৯ নেতা

ছাত্রত্ব শেষ হওয়ায় ইসলামী ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সংগঠনটির আন্তর্জাতিক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েমসহ ৯ নেতা।

সোমবার (১৩ জুলাই) ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ এ তথ্য দিয়েছেন।

বিদায় নেওয়া অন্যরা হলেন- ছাত্রশিবিরের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী, কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মুহিবুর রহমান মুহিব, কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক নুরুল হুদা, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান ও কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক শাহীন আহমেদ।

প্রচার সম্পাদক এস এম ফরহাদ গণমাধ্যমকে বলেন, আমাদের বছরে দুইবার ছুটি অর্থাৎ বিদায় হয়। একটা ষাণ্মাসিক, আরেকটি বাৎসরিক। এবার সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নয়জন বিদায় নিয়েছেন।

আগামীকাল (মঙ্গলবার) কেন্দ্রীয় পর্ষদের মিটিং আছে, সেখানে এ পদগুলো পুনরায় পূরণ করা হবে।

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত