ঢাকা, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ৮ ঘন্টা আগে
শিরোনাম

হবিগঞ্জের চিহ্নিত মাদক ব্যবসায়ী বাবুল বাবু আটক

  হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০০:৪৫  
আপডেট :
 ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০২:৩০

হবিগঞ্জের চিহ্নিত মাদক ব্যবসায়ী বাবুল বাবু আটক
আটক হওয়ার পর ইয়াবা ব্যবসায়ী বাবুল। ছবি- প্রতিনিধি

হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন বাবুল ওরফে বাবু ইয়াবাকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী) ভোর রাতে পৌরসভাস্থ বেবিস্ট্যান্ড এলাকায় বার লাইব্রেরী মার্কেটস্থ আলম ফুড গার্ডেন নামক দোকানের সামনের রাস্তা থেকে আসামী আব্দুল্লাহ আল মামুন বাবুল বাবু (৪৫) কে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং তার ব্যবহৃত সাদা রংয়ের প্রাইভেটকারসহ আটক করা হয়। আব্দুল্লাহ আল মামুন বাবুল হবিগঞ্জ সদর উপজেলার উমেদনগর এলাকার মৃত গোপীনাথ রায়ের ছেলে। ধর্মান্তরিত হয়ুয়ার আগে তার নাম ছিলো বাবুল রায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলীর নির্দেশনায় থানা এলাকায় রাত্রিকালীন গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও অবৈধ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা কলে উপ-পরিদর্শক (এসআই) জুয়েল সরকার, এসআই মো. ইসমাইল হোসেন ভূইয়া, এস আই উৎসব কর্মকারসহ একদল পুলিশ।

আটক মাদক ব্যবসায়ী বাবুর বিরুদ্ধে এসআই মো. ইসমাইল হোসেন ভূইয়া বাদী হয়ে ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০(ক) অনুযায়ী মামলা দায়ের করেন।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও অবৈধ মাদক উদ্ধার অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত