ঢাকা, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

কমতে পারে দেশে উৎপাদিত ভোজ্যতেলের দাম

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১১ জুন ২০২৬, ১৯:৫৭

কমতে পারে দেশে উৎপাদিত ভোজ্যতেলের দাম

আগামী বাজেটে দেশীয় তৈলবীজ ব্যবহার করে ভোজ্যতেল উৎপাদনকারী শিল্পের জন্য ১০ বছরের কর সুবিধার প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, প্রথম ৫ বছর পুরোপুরি কর অব্যাহতি থাকবে। এরপরের ৩ বছর ৫০ শতাংশ ও পরবর্তী ২ বছর ২৫ শতাংশ কর ছাড় দেওয়া হবে। এতে দেশে উৎপাদিত ভোজ্যতেলের দাম কমতে পারে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে, এ উদ্যোগে কৃষি খাতে বিনিয়োগ ও দেশে ভোজ্যতেলের উৎপাদন বৃদ্ধি পাবে।

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত