নির্মাণ খাতের ইস্পাত পণ্যে কর বাড়ানোর প্রস্তাব
জার্নাল ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৬, ২০:১০

নতুন অর্থবছরে নির্মাণ খাতের এম এস (মাইল্ড স্টিল) পণ্যের কর বৃদ্ধির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
প্রস্তাবিত বাজেট অনুযায়ী, আমদানি করা কিংবা স্থানীয়ভাবে সংগৃহীত মেলটেবল স্ক্র্যাপ থেকে তৈর সব ধরনের বিলেট ও ইনগট পণ্যে টনপ্রতি কর ১ হাজার ৫০০ টাকা থেকে ১ হাজার ৯০০ টাকা করা হয়েছে।
বিলেট বা ইনগট থেকে তৈরি করা এম এস পণ্যের প্রতি টনের কর ১ হাজার ৬০০ থেকে করা হয়েছে ২ হাজার টাকা।
গর্দা বা মেলটেবল স্ক্র্যাপ থেকে তেরি করা ইনগট বা বিলেট এবং ইনগট বা বিলেট থেকে তৈরি এম এস পণ্যের প্রতি মেট্রিক টনের কর ২ হাজার ৭০০ থেকে বাড়িয়ে করা হয়েছে ৩ হাজার ৪০০ টাকা।
ফেরো-ম্যাঙ্গানিজ ও ফেরো-সিলিকো-ম্যাঙ্গানিজ অ্যালয় পণ্যের প্রতি মেট্রিক টনের কর ১ হাজার ২০০ থেকে কর ১ হাজার ৫০০ টাকা করা হয়েছে।
ফেরো-সিলিকন অ্যালয় পণ্যের প্রতি মেট্রিক টনের কর ১ হাজার ২০০ থেকে প্রস্তাব করা হয়েছে ১ হাজার ৭০০ টাকা।
স্ক্র্যাপ বা শিপ স্ক্যাপ পণ্যের প্রতি মেট্রিক টনে ১ হাজার ২০০ থেকে প্রস্তাবিত কর ১ হাজার ৫০০ টাকা করা হয়েছে।
আমদানি বা স্থানীয়ভাবে সংগৃহীত রি-রোলেবল স্ক্র্যাপ থেকে প্রস্তুত করা এম এস পণ্যের প্রতি মেট্রিক টনের কর ১ হাজার ৭০০ টাকা থেকে প্রস্তাব করা হয়েছে ২ হাজার ১০০ টাকা।
বাংলাদেশ জার্নাল/এনএম










