ঢাকা, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

গাবতলীতে কাউন্টার মাস্টারের মৃত্যু

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২২, ১৯:৫২

গাবতলীতে কাউন্টার মাস্টারের মৃত্যু
গাবতলী এলাকা। ফাইল ছবি

রাজধানীর গাবতলী এলাকায় বাসে উঠতে গিয়ে এক টিকিট কাউন্টার মাস্টারের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম একলাছুর রহমান (৪৬)। বুধবার (৯ নভেম্বর) বিকেলে এই ঘটনা ঘটে।

একলাছুর রহমানকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা আব্দুর রব জানান, তিনি মতিন পরিবহনের টিকিট কাউন্টার মাস্টার ছিলেন। বিকেলে ওই বাসে উঠার সময় তিনি পড়ে মাথায় আঘাত পান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা দারুস সালাম থানাকে জানিয়েছি।

বাংলাদেশ জার্নাল/রাজু

  • সর্বশেষ
  • পঠিত