ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

শিক্ষকদের আন্দোলনে আহত হওয়া শিক্ষিকা ফাতেমা মারা গেছেন

  প্রতিনিধি

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৯:৩৪  
আপডেট :
 ১৭ নভেম্বর ২০২৫, ০৯:৪১

শিক্ষকদের আন্দোলনে আহত হওয়া শিক্ষিকা ফাতেমা মারা গেছেন
ছবি: সংগৃহীত

রাজধানীতে শিক্ষক আন্দোলনের অংশ হিসেবে দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবির পদযাত্রায় অংশ নেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন চাঁদপুরের মতলব উত্তরের ৫ নম্বর ঝিনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা আক্তার। ৮ নভেম্বর আন্দোলনস্থলে পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডে আহত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (শাহিন–লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি জানান, চিকিৎসাধীন অবস্থায় রবিবার তিনি মারা গেছেন।

ফাতেমা আক্তারের মৃত্যুতে শিক্ষক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাছুদ ফেসবুক পোস্টে বলেন, ‘দশম গ্রেড আন্দোলনের এক সাহসী যোদ্ধাকে হারালাম। মতলব উত্তরের গর্ব ফাতেমা আক্তার আমাদের ছেড়ে গেলেন।’

ফাতেমা আক্তার একই এলাকার বাসিন্দা ডি. এম. সোলেমানের স্ত্রী।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত