ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

কুষ্টিয়ার ভেড়ামারায় কৃষককে প্রকাশ্যে গুলি করে হত্যা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১১:৩৯

কুষ্টিয়ার ভেড়ামারায় কৃষককে প্রকাশ্যে গুলি করে হত্যা
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা নতুনপাড়া এলাকায় শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রেফাজুল ইসলাম (৫২) নামে এক কৃষককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই ঘটনায় লালন মণ্ডল (৪৬) নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় লালন মণ্ডলকে ভেড়ামারা হাসপাতাল থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল (২৫০ শয্যা) স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্র ও ভেড়ামারা থানা পুলিশ জানিয়েছে, নিহত রেফাজুল ইসলাম বাহাদুরপুর ইউনিয়নের রায়টা নতুনপাড়ার মৃত জামাত মণ্ডলের ছেলে। আহত লালন মণ্ডল একই এলাকার কালু মাঝির ছেলে। ঘটনার সময় তারা স্থানীয় এক দোকানে কেনাকাটা করছিলেন। হঠাৎ কয়েকজন অস্ত্রধারী তাদের ওপর খুব কাছ থেকে গুলি চালায়। রেফাজুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান, আর লালন মণ্ডল গুলিবিদ্ধ হন।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ তালুকদার জানান, “রায়টা ঘাট এলাকায় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। আহতকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার হাসপাতালে নেওয়া হয়েছে। হত্যাকারীদের এখনও শনাক্ত করা যায়নি। দোষীদের ধরতে অভিযান চলছে।”

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত