দেশজুড়ে মুক্তি পেয়েছে ‘মাসুদ রানা’
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ১৬:২৩

মুক্তি পেয়েছে সৈকত নাসিরের ‘মাসুদ রানা’। লেখক কাজী আনোয়ার হোসেনের কালজয়ী গোয়েন্দা চরিত্র ‘মাসুদ রানা’র গল্প নিয়ে ছবিটি বানিয়েছেন তিনি। মুখ্য চরিত্রে আছেন রাসেল রানা। গত দুই সপ্তাহে ছবিটি চলেছিল দেশের মাল্টিপ্লেক্সগুলোতে।
শুক্রবার (১৯ জুন) থেকে দেশের ৩২টি সিনেমা হলে একযোগে চলছে ছবিটি। খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা সৈকত। প্রকাশ করেছেন হলের তালিকাও। তাতে দেখা গেল, ঢাকার ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, শ্যামলী সিনেমাসহ ঢাকার বাইরে যশোরের মণিহার, পাবনার রূপকথা, ময়মনসিংহের ছায়াবাণী, বগুড়ার মম ইন, বরিশালের অরিরুচি, খুলনার সংগীতাসহ বড় বড় হলগুলোতে চলছে ছবিটি।
এদিকে প্রযোজক আব্দুল জাজিজ জানিয়েছেন, শেষ মুহূর্তে সময় স্বল্পতার কারণে ছবিটির কিছু বিষয়ে অসঙ্গতি ছিল। সেটা সংস্কার-সংশোধন করে এ সপ্তাহে মুক্তি দেওয়া হয়েছে। তাই নতুন করে যারা ছবিটি দেখবেন, ভিন্নতা পাবেন।
‘মাসুদ রানা’য় রাসেল রানার সঙ্গে জুটি হয়েছেন পূজা চেরী। তিনি আছেন সোহানা চরিত্রে। আর ‘অবনিতা’ হয়েছেন সৈয়দা তৌহিদা হক তিথী। আরো রয়েছেন গাজী রাকায়েত, টাইগার রবি, মাসুম বাশার, জেবা জান্নাত প্রমুখ।
বাংলাদেশ জার্নাল/এসআইপি









