ঢাকা, রোববার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

হামের উপসর্গ নিয়ে আরো ৪ শিশুর মৃত্যু

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ১৭:১৪  
আপডেট :
 ১৪ জুন ২০২৬, ১৭:২০

হামের উপসর্গ নিয়ে আরো ৪ শিশুর মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এ নিয়ে দেশে ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৫৬০ জনে; আর হামে প্রাণ গেছে ৯২ জনের।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, শনিবার সকাল থেকে ২৪ ঘণ্টায় দেশে ৭৫টি নমুনায় হাম শনাক্ত হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছেন ১ হাজার ৫২ জন। এরমধ্যে ৯৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুলেটিনের তথ্য অনুযায়ী, এই ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে, ৩৯৮ জন। আর সবচেয়ে কম ১২ জন ভর্তি হয়েছেন রংপুর বিভাগে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এ নিয়ে দেশে হামের উপসর্গ থাকা রোগীয় সংখ্যা দাঁড়াল ৮৫ হাজার ৯৫১ জনে। আর হাম শনাক্ত হয় ১০ হাজার ৩২৩টি নমুনায়।

এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২৩৬ জন ঢাকায় মারা গেছেন; আর ৮৭ জন রাজশাহী বিভাগের।

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত