ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

  নরসিংদী প্রতিনিধি

প্রকাশ : ২১ জুন ২০২৬, ২২:৪৬

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

নরসিংদীর মনোহরদী উপজেলায় বজ্রপাতে তিন মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও একজন। সোমবার (২১ জুন) সন্ধ্যায় মনোহরদী উপজেলার পাঁচকান্দি এলাকার এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কিশোরগঞ্জের হোসেনপুরের বাদলের ছেলে জহিরুল ইসলাম, দেলোয়ার হোসেনের ছেলে আবু রায়হান ও একই এলাকার বাসিন্দা আবু জাফর।

জানা যায়, নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসায় মাগবিরের সময় অযু করার সময় বজ্রপাতে বৃষ্টিপাত শুরু হয় ওই সময় বজ্রপাতে ৪ শিক্ষার্থী গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে শিবপুর হসপিটাল এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ৩ শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। একজনকে আহত অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

নরসিংদী সিভিল সার্জন ডাক্তার বুলবুল কবির জানিয়েছেন, বজ্রপাতের ৩ শিক্ষার্থীর ব্রডডেট এর ঘটনা ঘটেছে। একই সঙ্গে একজন আহত হয়েছেন। আহতরা চিকিৎসা দেওয়া হয়েছে। সে এখন ভালো আছে। নিহতদের বয়স সকলেরই ১৩ থেকে ১৫ মধ্যে রয়েছে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, মাগরিবের নামাজের আগে মাদ্রাসায় অযু করার সময় ৪ ছাত্র আহত হয়। এসময় তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। একজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত