ঢাকা, রোববার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

ঢাকায় ৬ ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তি

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৯:২৯

ঢাকায় ৬ ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তি
ছবি: সংগৃহীত

সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রোববারের সকাল থেকেই রাজধানীতে ব্যাপক বৃষ্টি চলছে। আকাশ মেঘে ঢাকা। আর এই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে পানি জমে গেছে। এতে সবচেয়ে বিপদে পড়েছেন স্কুল–কলেজগামী শিক্ষার্থী এবং অফিসগামী মানুষ।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, রাজধানীতে সর্বশেষ ছয় ঘন্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। চলতি মাসে এই পরিমাণ বৃষ্টি আগে হয়নি। আর সর্বশেষ ২৪ ঘন্টায় বৃষ্টির পরিমাণ ছিল ৯৭ মিলিমিটার। আবহাওয়া অফিস জানায়, আজ সারা দিন রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।

রাজধানীর বিজয় সরণি মোড় এলাকায় আজ রোববার সকালে রাস্তায়  এমন পানি দেখা গেছে। সকাল সাড়ে ৭টার দিকে

রাজধানীর বিজয় সরণি মোড় এলাকায় আজ রোববার সকালে রাস্তায় এমন পানি দেখা গেছে। সকাল সাড়ে ৭টার দিকে। ছবি: সংগৃহীত।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিকুল নেওয়াজ কবীর আজ সকাল পৌনে আটটার দিকে প্রথম আলোকে বলেন, রাজধানীতে সর্বশেষ ছয় ঘন্টায়, অর্থাৎ গতকাল শনিবার দিবাগত রাত ১২টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ৭৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। চলতি মাসে এতটা বৃষ্টির রাজধানীতে এই সময়ে হয়নি।

মো. তরিকুল নেওয়াজ কবীর বলেন, গতকাল সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীতে বৃষ্টি হয়েছে ৯৭ মিলিমিটার।

সাগরে নিম্নচাপ, মৌসুমী বায়ুর বেশ সক্রিয় হয়ে ওঠা এবং বায়ুর চাপের তারতম্যের কারণে গত এক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। ইতিমধ্যে দেশের সাত জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগে। তবে গতকাল এই দুই বিভাগে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে।

শরিফুল নেওয়াজ কবীর বলেন, আজ রাজশাহী, রংপুর, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে। আগামীকাল সোমবার থেকে অবশ্য বৃষ্টি কিছুটা কমে আসতে পারে।

সামান্য বৃষ্টি হলে নগরীর বিভিন্ন স্থানে পানি জমে যাচ্ছে কয়েক দিন হলো। আজ সকালে এই পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে। ছোটখাটো গলির মুখেও অনেক জায়গায় পানি জমে থাকতে দেখা গেছে। রাজধানীর বিজয় সরণি, মানিক মিয়া এভিনিউয়ের আড়ংয়ের মোড়, কারওয়ানবাজার, ধানমন্ডি, মিরপুরের কাজীপাড়াসহ নানা স্থানে সড়কে পানি জমে গেছে।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত