ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

গাইবান্ধায় রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস অর্থপাচার মামলায় গ্রেপ্তার

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১৪:২৬  
আপডেট :
 ১৩ জুলাই ২০২৬, ১৪:৩৭

গাইবান্ধায় রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস অর্থপাচার মামলায় গ্রেপ্তার

গাইবান্ধার পলাশবাড়ীতে রামের বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসকে অর্থপাচার মামলায় গ্রেপ্তার করেছে সিআইডি পুলিশ। রোববার (১৩ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্য রামচন্দ্রপুর গ্রামের রাধা গোবিন্দ কালি মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হরিদাস চন্দ্র তরণী দাস মধ্য রামচন্দ্রপুর গ্রামের গোপীনাথ চন্দ্র দাসের ছেলে।

সোমবার (১৩ জুলাই) পলাশবাড়ী থানার ওসি সরোয়ার আলম খান গণমাধ্যমকে বলেন, ঢাকার উত্তরা পশ্চিম থানার একটি মানি লন্ডারিং মামলায় তাকে সিআইডি পুলিশ গ্রেপ্তার করেছে।

তিনি বলেন, মন্দির এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিবেশ স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত