ঢাকা, রোববার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙার সময় হাতবোমা বিস্ফোরণ, আহত ২

  সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১৯:৩২

কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙার সময় হাতবোমা বিস্ফোরণ, আহত ২
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙার সময় হাতবোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত হয়েছেন।

কালিগঞ্জ থানার ওসি শহীদুল ইসলাম বলেন, রোববার দুপুরে শ্রমিকরা ভবনের ফ্লোরের মাটি কাটছিলেন। এ সময় মাটির নিচে থাকা একটি হাতবোমার বিস্ফোরণে ঘটে।

আহত শ্রমিকরা হলেন- উপজেলার বাজারগ্রাম এলাকার গফফার মোড়লের ছেলে রফিকুল ইসলাম (৪২) এবং একই এলাকার কামরুল হাসান (৩০)।

কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের বরাতে পুলিশ জানায়, বিস্ফোরণে রফিকুল ইসলামের দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। আর কামরুলের ডান পায়ে আঘাত লেগেছে। তাদের চিকিৎসা চলছে।

বাংলাদেশ জার্নাল/জে

  • সর্বশেষ
  • পঠিত