ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়াল, নতুন মৃত্যু ১

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১৭:২৪  
আপডেট :
 ১৯ জুলাই ২০২৬, ১৭:৩১

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়াল, নতুন মৃত্যু ১
ছবি: সংগৃহীত

দেশে গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। এ সময়ে এইডিস মশাবাহিত এই রোগ নিয়ে ২৪২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের রোববার (১৯ জুলাই) বুলেটিনে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে চলতি বছর ১০ হাজার ১২ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে এইডিস মশাবাহিত এ রোগে চলতি বছর ৩৩ জনের মৃত্যু হল। যার মধ্যে জুলাই মাসেই ১৫ জন মারা গেছে।

এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হন ৭৭ জন। ৩৫ জন ভর্তি হন দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে। দুই সিটি করপোরেশনের বাইরে আরো আরও ২১ জন ভর্তি হয়েছেন।

দেশের বিভাগগুলোর মধ্যে বরিশালে ১০ জন, চট্টগ্রামে ৩৮ জন, খুলনায় ৪০ জন ও ময়মনসিংহে ২১ জন হাসপাতালে রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়ে ২৪১ জন হাসপাতাল ছেড়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশে ১০ হাজার ১২ জন ডেঙ্গু নিয়ে হসপাতালে ভর্তি হন। এর মধ্যে সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ হাজার ৬৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত