টি-টোয়েন্টি সিরিজ
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের জিততে দরকার ১৪৪ রান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১৯:০০

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল জিম্বাবুয়ে দল। পরের ম্যাচে জিতে সিরিজ সমতায় ফেরে টাইগাররা। আর আজ সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নেমে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৪৩ রান তুলেছে স্বাগতিক জিম্বাবুয়ে। ফলে সিরিজ জিততে বাংলাদেশকে করতে হবে ১৪৪ রান।
বুলাওয়েতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুইয়ান অধিনায়ক সিকান্দার রাজা। দলীয় ৬ রানেই ওপেনিং জুটি ভাঙেন বাংলাদেশের স্পিনার শেখ মেহেদী হাসান। দ্বিতীয় উইকেটে ভালো জুটি পায় স্বাগতিকরা। ওপেনার ব্রায়ান বেনেট ও ডিওন মেয়ার্স মিলে গড়েন ৭১ রানের জুটি। ৩৮ বলে ৪৭ রানে থামেন বেনেট।
এদিকে ফিফটির দেখা পেয়েছেন মায়ার্স। তার ইনিংস থামে ৭২ রানে। ৫২ বলে খেলা এই অনবদ্য ইনিংসটি সাতটি চার ও দুটি ছয়ে সাজানো।
এরপর বাংলাদেশের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে সুবিধা করতে পারেননি কেউই। শেষ পর্যন্ত আর কেউই ব্যক্তিগত রান দুই অঙ্কের ঘরে নিতে যেতে পারেননি। দলনেতা সিকান্দার রাজা ৩, রায়ার্ন বার্ল ৭, ব্র্যান্ড ইভান্স ১ ও ক্লাইভ মাদানদে শূন্য রানে সাজঘরে ফেরেন। আর মিল্টন সুম্বা ৪ ও মাপোসা শূন্য রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশের হয়ে মোহাম্মদ সাইফউদ্দিন সর্বোচ্চ দুটি উইকেট নেন। আর একটি করে উইকেট পেয়েছেন তিনজন বোলার।
বাংলাদেশ জার্নাল/এসআইপি










