ঢাকা, রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

প্রথম কার্যদিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১০:৪৭

প্রথম কার্যদিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
ছবি: সংগৃহীত

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের প্রথম কার্যদিবস আজ হাফিজ উদ্দিন আহমদের। রোববার সকাল ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দিনের কর্মসূচি শুরু করবেন তিনি।

এরপর দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন। আনুষ্ঠানিক কর্মসূচি শেষে বঙ্গভবনে নিয়মিত দাফতরিক কার্যক্রম পরিচালনা করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।

এদিকে, সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ দুপুরের মধ্যে বঙ্গভবন ত্যাগ করে গুলশানে নিজ বাসভবনে উঠবেন। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ জার্নাল/জে

  • সর্বশেষ
  • পঠিত