ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

কর্ণফুলীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জনকে জীবিত উদ্ধার

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ১২:৫৭

কর্ণফুলীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জনকে জীবিত উদ্ধার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে গভীররাতে একটি লাইটার জাহাজ ডুবে গেছে।

মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ৩টার দিকে কর্ণফুলী চ্যানেলের ২ ও ৩ নম্বর বয়ার মাঝামাঝি আরেকটি জাহাজের ধাক্কায় 'এমভি বে হারবার-২' নামে জাহাজটি ডুবে যায়।

কোস্ট গার্ডের জনসংযোগ শাখা থেকে জানানো হয়, লাইটার জাহাজটি ডুবে যাওয়ার খবর পেয়ে কোস্ট গার্ডের সদস্যরা অভিযান শুরু করে।

তাৎক্ষণিকভাবে আট জনকে এবং পরে আরও চারজনকে জীবিত উদ্ধার করা হয়।

লাইটার জাহাজটি পাথর নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. নাছির উদ্দিন গণমাধ্যমকে বলেন, বে হারবার লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের মালিকানাধীন লাইটারটি ডুবেছে। বন্দরের চ্যানেল (বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ) নিরাপদ আছে।

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত