ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

মালদ্বীপে তরুণের সাথে ক্যামেরাবন্দী কেয়া পায়েল

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ১৫:১৭

মালদ্বীপে তরুণের সাথে ক্যামেরাবন্দী কেয়া পায়েল
ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলের ব্যক্তিজীবন নিয়ে আবারও সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি মালদ্বীপে ধারণ করা একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর তার সঙ্গে দেখা যাওয়া এক তরুণকে ঘিরে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, মালদ্বীপের একটি রেস্তোরাঁয় এক তরুণের সঙ্গে সময় কাটাচ্ছেন কেয়া পায়েল। একপর্যায়ে অভিনেত্রীকে ওই তরুণকে নিজের হাতে খাবার খাইয়ে দিতেও দেখা যায়। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা শুরু হয়।

অভিনেত্রীর ঘনিষ্ঠ একাধিক সূত্রের দাবি, ওই তরুণের নাম প্রাচুর্য। দীর্ঘদিন ধরেই তাদের পরিচয় ও ঘনিষ্ঠতা রয়েছে। সূত্রগুলোর ভাষ্য, মালদ্বীপ ছাড়াও এর আগে তাদের যুক্তরাজ্যে একসঙ্গে ভ্রমণ করতে দেখা গেছে। একই সূত্রের দাবি, কেয়া পায়েল ও প্রাচুর্য দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন।

তবে এ বিষয়ে কেয়া পায়েল বা তার পরিবারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে সম্পর্কের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চললেও স্বাধীনভাবে এসব দাবির সত্যতা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

২০২০ সালে নাটকের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন কেয়া পায়েল। পাঁচ বছরেরও বেশি সময়ে তিনি প্রায় ৪০০টি নাটকে অভিনয় করেছেন। ইউটিউবে তার অভিনীত ১০২টি নাটক এক কোটির বেশি ভিউ অর্জন করেছে।

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত