ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কোন প্যানেলে প্রার্থী কারা

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ১৬:২৭

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কোন প্যানেলে প্রার্থী কারা
ছবি: সংগৃহীত

চলচ্চিত্রের আলোচিত সংগঠন ‘চলচ্চিত্র শিল্পী সমিতি’।

শুক্রবার ৩ জুলাই অনুষ্ঠিত হবে শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন। বরাবরের মতো ভোটগ্রহণ হবে এফডিসিতে। এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। কারা রয়েছেন দুই প্যানেলে? জেনে নেওয়া যাক পূর্ণাঙ্গ তালিকা-

একটি প্যানেলে সভাপতি পদে প্রার্থী হয়েছেন ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান, সাধারণ সম্পাদক পদে লড়ছেন রুমানা ইসলাম মুক্তি। এই প্যানেলে সহ-সভাপতি পদে চিত্রনায়িকা নূতন ও খলনায়ক ইলিয়াস কোবরা প্রার্থী হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিনা খান। সাংগঠনিক সম্পাদক পদে চুন্নু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর, দফতর ও প্রচার সম্পাদক পদে রাসেল মিয়া, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে লড়ছেন খল অভিনেতা কমল।

এছাড়া কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মানস বন্দ্যোপাধ্যায়, দুলারী, রাকা, শারমিন আক্তার, লতিফ (চিতা), নাসরিন, সুশান্ত, শাহীন কমেডি, বাদল শেখ, আরমান খান এবং শামীম খান (চিকন আলী)।

অন্য প্যানেলে সভাপতি পদে প্রার্থী হয়েছেন অভিনেতা শিবা সানু, তার সঙ্গে সাধারণ সম্পাদক প্রার্থী জয় চৌধুরী। তাদের সঙ্গে সহ-সভাপতি পদে লড়ছেন অভিনেত্রী রোজিনা ও অভিনেতা ডিএ তায়েব। সহ-সাধারণ সম্পাদ পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পলি, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মোসাফকুল জামিল কাকন এবং কোষাধ্যক্ষ পদে প্রার্থী হয়েছেন জাদু আজাদ।

আর প্যানেলটিতে কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে লড়ছেন আলী রাজ, ফরহাদ, কাবিলা, ইয়ামিন হক ববি, কায়েস আরজু, শিরিন শিলা, শিপন মিত্র, হাসান জাহাঙ্গীর, ফাল্গুনী রহমান জলি, ফিরোজ শাহী ও জেসমিন আক্তার।

শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হবে ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এবার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন কামাল মো. কিবরিয়া লিপু। ভোটারের সংখ্যা এবার ৫৭৩ জন। তাদের ভোটেই নির্বাচিত হবে নতুন কমিটি। উল্লেখ্য, গত মেয়াদের সভাপতি ও সাধারণ সম্পাদক মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল এবার কোনো পদেই প্রার্থী হননি।

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত