ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

হামের উপসর্গ নিয়ে আরো ২ শিশুর মৃত্যু

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ১৭:৩৭  
আপডেট :
 ৩০ জুন ২০২৬, ১৭:৫১

হামের উপসর্গ নিয়ে আরো ২ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরো ২ জনের মৃত্যু হয়েছে। হাম শনাক্ত হয়েছে আরো ১১৪ জনের।

এ নিয়ে ১৫ মার্চ থেকে মঙ্গলবার (৩০ জুন) পর্যন্ত দেশে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৩ জনের। এ ছাড়া হামের লক্ষণ নিয়ে ৬২৫ জন মারা গেছে বলে তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার (৩০ জুন) অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সারাদেশে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২৬৯ জন মারা গেছে ঢাকা বিভাগে। এছাড়া রাজশাহী বিভাগে ৮৮, সিলেটে ৮০, চট্টগ্রামে ৫১, বরিশালে ৩৯, ময়মনসিংহে ৬২, খুলনায় ২৮ এবং রংপুরে ৮ জন মারা গেছে।

এদিকে গেল ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার একই সময় পর্যন্ত) হামের লক্ষণ নিয়ে ৮৮৬ জন হাসপাতালে এসেছে। এর মধ্যে ৮২১ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩০৪ জন, রাজশাহীতে ২৪, সিলেটে ৫৪, চট্টগ্রামে ১৯০, বরিশালে ১৩২, ময়মনসিংহে ৪৬, খুলনায় ৬৩, রংপুরে ৮ জন রয়েছে।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট রোগী ভর্তির হয়েছে ৮৪ হাজার ৬২৭ জন; যার মধ্যে ৮০ হাজার ৯৭৪ জন এরইমধ্যে ছাড়া পেয়েছেন।

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত