ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ আপডেট : ২৩ মিনিট আগে
শিরোনাম

 সায়েন্সল্যাবে নিরাপত্তা জোরদার

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ১৪:২৯

 সায়েন্সল্যাবে নিরাপত্তা জোরদার

এইচএসসি পরীক্ষার্থীদের ঘোষিত ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার (১৫ জুলাই) দুপুরে সরেজমিনে দেখা যায়, সায়েন্সল্যাব মোড়ে ৫০ জনেরও বেশি পুলিশ সদস্য অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

নিউমার্কেট থানার ডিউটি অফিসার এস আই মাহাবুবুর রহমান গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীদের লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নির্বাচন পূর্ববর্তী সময় থেকেই রাজধানীতে নিয়মিত একটি টহলের অংশ হিসেবে নীলক্ষেত মোড়ে বিজিবির একটি টহল দল কিছু সময়ের জন্য দাড়িয়েছিল। পড়ে তারা ওই স্থান থেকে চলে যায়।

এদিকে আন্দোলনের কর্মসূচি থাকলেও বুধবার দেশের ৫৯ জেলায় পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পরীক্ষা শেষে রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

তাদের কর্মসূচি অনুযায়ী, ঢাকার বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা সমবেত হয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লংমার্চ করবেন।

আন্দোলনকারীরা জানিয়েছেন, উত্তরার বিএনএস সেন্টার, শাহবাগ, সায়েন্সল্যাব এবং মগবাজারে প্রথমে তারা জড়ো হবেন। পরে সেখান থেকে একযোগে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করবেন।

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত