ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২১, ১৮:০১

এমপিওভুক্ত স্কুল-কলেজের বেতন ছাড়
ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) শিক্ষক-কর্মচারীদের জুলাই (২০২১) মাসের বেতন ভাতার সরকারি অংশের ৮টি চেক ছাড় করা হয়েছে। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, ‘নিয়মানুযায়ী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতনের সরকারি অংশের চেকগুলো ছাড় করা হয়েছে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে এ চেক হস্তান্তর করা হয়েছে। শিক্ষক-কর্মচারীরা আগামী ১২ আগস্ট পর্যন্ত বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন।

বাংলাদেশ জার্নাল/একে/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত