এনএসইউতে ‘জাতিসংঘ দিবস’ উদযাপন
জার্নাল ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২২, ১৭:১৮

নর্থ সাউথ ইউনিভার্সিটির মডেল ইউনাইটেড নেশনস ক্লাবের সহযোগিতায় ‘জাতিসংঘ দিবস-২০২২’ উপলক্ষে সোমবার র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
নর্থ সাউথ ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এমপি।
অনুষ্ঠানে সাবের হোসেন চৌধুরী বলেন, জাতিসংঘ ক্ষুধার্তদের খাবার দেয়। যারা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাদের আশ্রয় দেয়। যেসব শিশু প্রতিরোধযোগ্য রোগে মারা যেত তাদের জাতিসংঘের সহযোগিতায় টিকা দেয়া হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের পরিচালক, বিভাগীয় প্রধান, কর্মকর্তাবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থীবৃন্দ।
বাংলাদেশ জার্নাল/আরকে










