‘প্রেমের কলঙ্ক’ নিয়ে হাবিব ওয়াহিদ
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ২১:১৪

নতুন মৌলিক গান নিয়ে হাজির হচ্ছেন সংগীতশিল্পী ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ। গানের নাম ‘প্রেমের কলঙ্ক’।
গানটির কথা লিখেছেন চলচ্চিত্র নির্মাতা ও গীতিকার এস এ হক অলিক। ‘প্রেমের কলঙ্ক’ গানটির সুর ও সংগীতায়োজন করেছেন হাবিব নিজেই।
গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। শিগগিরই গানটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন হাবিব।
নতুন গান নিয়ে হাবিব বলেন, “পরপর ফোক ফিউশন প্রকাশের পর মনে হল, এবার শ্রোতাদের জন্য আলাদা কিছু করা দরকার। সেই ভাবনা থেকেই ‘প্রেমের কলঙ্ক’ তৈরি করা।”
তিনি আরও বলেন, “ধারাবাহিকভাবে মৌলিক গান তৈরি ও প্রকাশ করছি। তবে চেষ্টা থাকে আগের চেয়ে ভিন্নধর্মী সুর ও সংগীতায়োজন উপস্থাপন করার। কথা, সুর, সংগীতায়োজন ও ভিডিও নির্মাণ সব মিলিয়ে ‘প্রেমের কলঙ্ক’ শ্রোতাদের প্রত্যাশা পূরণ করবে এমনটাই আশা রাখছি।”
গত কোরবানির ঈদে এসেছে এই শিল্পীর গান ‘কই রইলা রে’।
বাংলাদেশ জার্নাল/এসআইপি










