বিয়েটা আর করতে হলো না: পরী মণি
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১৬:৪০

ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরী মণি। ২০২৬ বিশ্বকাপে ইংল্যান্ড ও আর্জেন্টিনা ম্যাচের আগে আলোচনায় আসেন এই অভিনেত্রী ।
বলেছিলেন,মেসিরা বিশ্বকাপ জিতলে আবারও বিয়ে করবেন। পরী মণি মজা করে স্ট্যাটাসটি দিলেও বিষয়টি নিয়ে সিরিয়াস হয়ে যান তার শুভাকাঙ্ক্ষীরা।
এ ব্যাপারে পরী মণি বলেন, আমি তো এর আগে ঘোষণা দিয়ে বিয়ে করিনি। প্রেম করেছি, এরপর হুট করে বিয়ে করে ফেলেছি। এবার বিয়ের ঘোষণা দিয়ে তো মুসিবতে পড়ে গেলাম। ভাবিনি, সবাই বিষয়টাকে এত সিরিয়াসলি নেবে। এত এত সিরিয়াস বিয়ের প্রস্তাব আসছে, কিছুই বুঝতে পারছি না, কী করব।
তবে ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ে অনেকটা হাঁপ ছেড়ে বাঁচলেন নায়িকা। এক ফেসবুক পোস্টে পরী বলেন, বিয়েটা আর করতে হলো না এই আর কি। ভালোবাসার আর্জেন্টিনা আবার দেখা হবে।
বাংলাদেশ জার্নাল/এসআইপি










