ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

কনসার্টে অশালীন স্পর্শের মুখোমুখি ‘ধুরন্ধর’ সিনেমার গায়িকা

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১৮:০৭  
আপডেট :
 ২০ জুলাই ২০২৬, ১৮:১৭

কনসার্টে অশালীন স্পর্শের মুখোমুখি ‘ধুরন্ধর’ সিনেমার গায়িকা
ছবি: সংগৃহীত

‘ধুরন্ধর’ সিনেমার গায়িকা জেসমিন স্যান্ডলাস। গত কয়েকদিন আগেই কনসার্টে বাগদানের ঘোষণা দিলেন তিনি। এবার আমেরিকান বংশোদ্ভূত ভারতীয় এ শিল্পী কনসার্টে যৌন হেনস্তার শিকার হয়ে আলোচনায় আসেন।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে দেশটির দেহরাদুনে। এরইমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সে ভিডিও। দেখা গেছে, কনসার্ট শেষে ভক্তদের সঙ্গে সৌজন্য বিনিময় করতে এগিয়ে যান জেসমিন।

এ সময় কেউ তাকে ফুল, কেউ উপহার দেন। গায়িকাও নিচু হয়ে আলাপ করতে থাকেন তাদের সঙ্গে। ওই সময় ভিড়ের মধ্যে কয়েকজন তাঁকে স্পর্শ করার চেষ্টা করেন।গায়িকার নিরাপত্তারক্ষীরা সবাইকে পেছনের দিকে যেতে বলেন। একসময় জেসমিন ভক্তদের সরে যেতে বললে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে তার দল।

বিষয়টি নিয়ে জেসমিন মুখ না খুললেও বসে নেই নেটিজেনরা। তাদের দাবি, গায়িকাকে ভিড়ের মধ্যে হেনস্তা করা হয়েছে। তাকে অশালীন স্পর্শ করা হয়েছে। কারও কথায়, শিল্পীদের সঙ্গে দেখা করার সুযোগ পেলেও তাঁদের ব্যক্তিগত পরিসর এবং সম্মান বজায় রাখা উচিত। অন্য একজনের মন্তব্য, কোনো শিল্পীরই অনুরাগীদের সঙ্গে দেখা করতে গিয়ে এমন অভিজ্ঞতার মুখোমুখি হওয়া উচিত নয়।

এর আগে দিল্লীর এক কনসার্টে নিজের বাগদানের ঘোষণা দেন জেসমিন। অনুষ্ঠান চলাকালীন বাগদত্তাকে মঞ্চে ডেকে ভক্তদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পাশাপাশি নিজের বাগদানের আংটি উঁচিয়ে ধরেন জেসমিন। এ সময় গায়িকা বলেন, ‘এই সেই মানুষ যে আমাকে আংটি পরিয়েছে। সবাই দেখে নিন। ইনি আমার জীবনসঙ্গী!’

‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমার ‘শরারত’ গানে কণ্ঠ দিয়ে আলোচনায় উঠে আসেন জেসমিন। যদিও জনপ্রিয়তার ঢেউ আরও আগে লেগেছে তার ক্যারিয়ারে। সালমান খানের ‘কিক’ সিনেমার ‘ইয়ার না মিলে’ গানের মাধ্যমে দর্শকপ্রিয়তা পান তিনি।

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত