ঢাকা, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

অর্থাভাবে মারা গেলেন নির্মাতা জাকির খান

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৯, ১৫:৩৯

অর্থাভাবে মারা গেলেন নির্মাতা জাকির খান

চলচ্চিত্র নির্মাতা মুহাম্মদ জাকির খান আর নেই (ইন্না লিল্লাহি…রাজিউন)। শনিবার সকালে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি সূত্রে জানা যায়, অনেকদিন ধরেই টিস্যু ক্যান্সার রোগে ভুগছিলেন তিনি। ঢাকার উত্তরায় আহসানিয়া ক্যানসার হাসপাতালে গতকাল রাত ২টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

জানা গেছে, অনেক দিন ধরেই টিস্যু ক্যান্সারে ভুগছিলেন জাকির খান। ব্যয়বহুল এ চিকিৎসার জন্য কর্মজীবনে অর্জিত সঞ্চয়, ভিটেমাটি বিক্রি করে চিকিৎসা চালিয়েছেন তিনি। তবুও তাতে শেষ রক্ষা হলো না। অর্থের অভাবে সুচিকিৎসা না পেয়ে অবশেষে মৃত্যুকে আলিঙ্গন করলেন এই নির্মাতা।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি সূত্রে জানা গেছে, তার বয়স হয়েছিল ৫৬ বছর। স্ত্রী, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন এই নির্মাতা। তার মৃত্যুতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট সংগঠনগুলো গভীর শোক জানিয়েছে। সেই সঙ্গে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছে।

দীর্ঘ ৩৪ বছর ধরে চলচ্চিত্রের সঙ্গে জড়িত ছিলেন। সহকারী পরিচালক হিসেবে যাত্রা শুরু করে একসময় নিজেই পরিচালনায় নাম লেখান। ‘মনের অজান্তে’, ‘মন চুরি’, ‘রাঙামন’, ‘চার অক্ষরের ভালবাসা’সহ ১১টি চলচ্চিত্র পরিচালনা করেছেন তিনি।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত