ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

উত্তর কোরিয়ায় বিদেশি সিনেমা-ওয়েবসিরিজ দেখলেই মৃত্যুদণ্ড

  আন্তর্জাতিক প্রতিবেদক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৮

উত্তর কোরিয়ায় বিদেশি সিনেমা-ওয়েবসিরিজ দেখলেই মৃত্যুদণ্ড
ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের দেশটিতে বিদেশি সিনেমা বা ওয়েবসিরিজ দেখার বিষয়টি নিয়ে কঠোর নিয়ম চালু রয়েছে। এমন কড়াকড়ি নিয়ম বহুদিন ধরে চলে আসলেও সম্প্রতি মৃত্যুদণ্ডের হার অত্যাধিক বেড়ে গেছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফোলকার টুর্ক এক সতর্কবার্তায় জানিয়েছেন, এই পরিস্থিতি চলতে থাকলে সাধারণ মানুষের জীবন ও স্বাধীনতা আরও সংকুচিত হবে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রতিবেদনটি তৈরি হয়েছে গত ১০ বছরে উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা ৩০০-রও বেশি মানুষের বিবৃতির ভিত্তিতে। তাদের বরাত দিয়ে বলা হয়েছে, ২০১৯ সালের পর দেশত্যাগীরা জানিয়েছেন, ২০২০ সাল থেকে বিদেশি কনটেন্ট দেখার জন্য মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মৃত্যুদণ্ড জনসমক্ষে গুলি করে কার্যকর করা হয়, যাতে জনগণের মধ্যে ভয় তৈরি হয় এবং কেউ আইন ভঙ্গ না করে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০১৫ সালের পর অন্তত ছয়টি নতুন আইন চালু হয়েছে, যেখানে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো বিদেশি চলচ্চিত্র ও টিভি সিরিজ দেখা বা শেয়ার করা। কিম জং উনের লক্ষ্য হচ্ছে জনগণের তথ্যপ্রাপ্তির পথ সর্বাধিক সীমিত করা এবং এই বিধান সে অনুযায়ী কঠোরভাবে প্রয়োগ করছে।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত