ঢাকা, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ৮ ঘন্টা আগে
শিরোনাম

বর্ষায় সিলেট ভ্রমণে কিছু পরামর্শ

বর্ষায় সিলেট ভ্রমণে কিছু পরামর্শ

বৃষ্টি মানেই সিলেটের সৌন্দর্য বেড়ে যায় কয়েকগুণে। বৃষ্টির সিজন সিলেট ভ্রমণের উত্তম সময়। পাহাড়, নদী আর ঝর্ণার অপরূপ সম্মিলনের দেশ সিলেটে না গেলেই কিন্তু নয়। আপনার ভ্রমণকে আরও সুন্দর করতে জানাচ্ছি কিছু টিপস:

❏ সিলেটে বৃষ্টি আসে যখন তখন। এমনকি সারাদিনও বৃষ্টি হতে পারে। তাই সাথে অবশ্যই ছাতা বা রেইনকোট রাখুন। সব প্রস্তুতি থাকার পরও শুধু এইটুকু সাথে না থাকলে বৃথা যেতে পারে অনেকটা সময়।

❏ সিএনজি, অটো যাই নিন না কেন অবশ্যই দরদাম করে নেবেন। সিলেটে পর্যটক এত বেশি যায় যে সবাই অতিরিক্ত ভাড়া দাবি করে। সবাই হয়ত একই ভাড়া চাইবে কারণ এরা দলভুক্ত। রিজার্ভ না নেয়াই সেক্ষেত্রে বুদ্ধিমানের কাজ।

❏ সিলেট বলেই চা পাতা ভালো পাওয়া যাবে তা কিন্তু নয়। বরং এখানে ভালো মানের চা পাতা বলে আপনাকে অতি নিম্নমানের চা পাতা দিয়ে দেবে। তাই বাজার থেকে চা পাতা না কেনাই উত্তম।

❏ বৃহস্পতি আর শুক্রবারে হোটেলে ভিড় একটু বেশি থাকে। অনেকে আসে মাজার জিয়ারতে। তাই এই দুই দিন আসলে হোটেল আগে থেকে কনফার্ম করে আসুন।

❏ সিলেটে মনিপুরি মার্কেট হচ্ছে লামাবাজার। অন্য কোথাও মনিপুরি কাপড় ভালো মান বা সঠিক দামে পাবেন না। তাই কিনতে হলে এখান থেকেই কিনুন।

❏ পরিবার নিয়ে ভ্রমণে গেলে রাতে বেড়ানোর জন্য কীন ব্রীজটি বেছে না নেয়াই ভালো। এর বদলে যেতে পারেন কাজির বাজার সেতু। এটি সেলফি ব্রীজ নামেই এখন বেশি পরিচিত।

❏ ছিনতাইকারীর কবলে পড়ার সম্ভাবনা আছে। তাই ব্যাগ সাবধানে রাখুন। ভাড়া দেয়ার জন্য ভাংতি সাথে রাখুন।

❏ সিলেটের নাব্য অঞ্চলগুলোতে সাবধানে থাকুন। চোরাবালি থাকতে পারে যে কোন জায়গায়।

❏ অবশ্যই লাইফ জ্যাকেট সাথে নিন। এতে আপনারই লাভ। যে কোন জলাশয়ে নামতে পারবেন ইচ্ছেমত। কোন ঝুঁকি থাকবে না।

❏ যে কোন জায়গার দূরত্ব বুঝতে গুগল ম্যাপের সাহায্য নিন। আপনি হয়ত দূরত্ব বেশি ভেবে অটোতে উঠলেন। পরে দেখলেন ১০ মিনিটের রাস্তা। পকেট থেকে ঠিকই চলে যাবে ২০০/৩০০ টাকা।

/ইইউ

  • সর্বশেষ
  • পঠিত