ঢাকা, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

দিনে ১৮ টা ওষুধ খেতেন: প্রিন্স নরুলার জীবনের কঠিন সময় ,যুবিকার পাশে থাকা ও বিচ্ছেদ

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ১৬:২৭  
আপডেট :
 ০৯ জুলাই ২০২৬, ১৬:৪৪

দিনে ১৮ টা ওষুধ খেতেন: প্রিন্স নরুলার জীবনের কঠিন সময় ,যুবিকার পাশে থাকা ও বিচ্ছেদ
প্রিন্স ও যুবিকা। ছবি: সংগৃহীত

টেলিভিশনের জনপ্রিয় তারকা প্রিন্স নরুলা। ‘রোডিজ়’, ‘বিগ বস্‌’,‘স্প্লিটজ়ভিলা’র মতো শোয়ে অনুরাগীদের সবচেয়ে পছন্দের প্রতিযোগী। নিজের কায়দায় টেলিভিশনের আলোচিত মুখ হয়ে ওঠেন প্রিন্স। বহু মেয়েরই ‘হার্টথ্রব’ তিনি। ২০১৮ সালে ‘বিগ বস্‌’-এর প্রতিযোগী যুবিকা চৌধুরীকে বিয়ে করেন প্রিন্স। তার কয়েক বছর পরে এক কন্যাসন্তানের বাবা-মা হন তাঁরা। তার পর থেকেই ক্রমাগত প্রিন্স ও যুবিকার সম্পর্কে ভাঙনের আলোচনা শোনা যায়। সম্প্রতি দেখা যায়, প্রিন্স ও যুবিকা একে অপরকে সমাজমাধ্যমে আর অনুসরণ করেন না। তাতেই যেন বিতর্ক দানা বাঁধতে শুরু করে।

সম্প্রতি নেহা ধূপিয়ার অনুষ্ঠানে এসে প্রিন্স জানান, মাঝে খুব খারাপ সময় গিয়েছে তাঁর। রাতে ঘুমোতে পারতেন না। খালি ঘুম ভেঙে যেত। ওজন বেড়ে গিয়েছিল, মনে খালি চিন্তা। সেই সময়ে তিনি নাকি দিনে ১৮ রকমের ওষুধ খেতেন, তবু প্রতিকার মেলেনি। প্রিন্স বলেন, ‘‘এরকম খারাপ সময়ে সঙ্গীত আমাকে খুব সাহায্য করেছে। ওই অবসাদ কাটানোর জন্য। আমার জীবনের কঠিন সময়ে পাশে ছিল যুবিকা। সেই সময়ে আমরা দু’জনেই ক্লান্ত হয়ে উঠেছিলাম। সে কারণে আমরা বিচ্ছেদের কথা ভেবেছিলাম। আসলে যুবিকা কিংবা আমি কেউই ভুল ছিলাম না। শুধু মানসিক স্থিতাবস্থায় ছিলাম না আমরা।’’

যদিও প্রিন্স জানান, কন্যার জন্মের পর তাঁরা ফের একে অপরের কাছাকাছি আসেন। কিন্তু দিনকয়েক হল, ফের তাঁদের বিচ্ছেদের জল্পনা সর্বত্র। যদিও সেই বিষয়ে কোনও মন্তব্য করেননি প্রিন্স।

সূত্র: আনন্দবাজার

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত