বিয়ারের বোতলে মেসি, বিশেষ উপহার গেল আর্জেন্টিনায়
ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২২, ১৪:১৭

কাতার বিশ্বকাপরে বাড়তি বিয়ার চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে উপহার দিয়ে প্রতিশ্রুতি রাখল বিয়ার সংস্থা। আর্জেন্টাইন সমর্থকদের বিনামূল্যে দেওয়া হবে এই বিয়ার। তবে উপহার পাঠানোর আগে বিয়ারের বোতলে কিছু বদল করা হয়েছে। সংস্থা জানিয়েছে, লিওনেল মেসির ছবি ব্যবহার করা হয়েছে বোতলে।
জানা যায়, আর্জেন্টিনার প্রত্যেক সমর্থক প্রতি দিন ৪১০ মিলিলিটারের ৩টি করে বোতল পাবেন বিনামূল্যে। তবে সাবালক হলে তবেই সেই বিয়ার দেওয়া হবে। আর্জেন্টিনার বিভিন্ন জায়গায় বিয়ার সংস্থার দোকান খোলা হয়েছে। সেখান থেকেই বিয়ার নিতে পারবেন আর্জেন্টিনার সমর্থকরা।
কাতার বিশ্বকাপ শুরুর মাত্র দু’দিন আগে শেখ জাসিম বিন হামাদ বিন খলিফা আল-থানি বিশ্বকাপের স্টেডিয়ামগুলিতে বিয়ার বিক্রি নিয়ে আপত্তি তুলেছিলেন। তিনি কাতার ফুটবল সংস্থার সভাপতিও। রাজপরিবারকে রাজি করানো সম্ভব নয় বুঝে ফিফা কর্তারা সংশ্লিষ্ট বিয়ার প্রস্তুতকারক সংস্থার কর্তাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন। যদিও সমাধানসূত্র পাওয়া যায়নি।
কাতারে বিয়ার বিক্রি করতে না পেরে বিশ্বকাপের জন্য আনা বিপুল বিয়ার অন্য ভাবে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিলেন সংস্থার কর্তারা। তারা জানিয়েছিলেন, যারা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে সেই দেশে পাঠিয়ে দেওয়া হবে কাতারে নিয়ে আসা হাজার হাজার বিয়ারের বোতল। বিশ্বজয়ী দেশের ফুটবলপ্রেমীদের উৎসবের জন্য কাতারে আনা সব বিয়ার মজুত করে রাখার সিদ্ধান্ত নিয়েছিল সংস্থাটি। বিশ্বজয়ীদের উৎসব পালনে কোনও কমতি রাখতে চাননি তারা। এই সিদ্ধান্তের কথা নেটমাধ্যমেও জানানো হয়েছিল সংস্থাটির পক্ষ থেকে।

কাতার বিশ্বকাপে আর্থিক ক্ষতি হয়েছে এই বিনিয়াগকারী সংস্থার । ছবি: সংগৃহীত
তবে বিয়ার বিক্রি করতে না পারায় আর্থিক ক্ষতি হয়েছে বিশ্বকাপের বৃহত্তম বিনিয়াগকারী এই সংস্থার। ক্ষতি সামলাতে ২০২৬ বিশ্বকাপের জন্য সংস্থাটি ফিফাকে চুক্তির থেকে ৪০ মিলিয়ন পাউন্ড কম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যা বাংলদেশি টাকায় ৪০০ কোটি ৫০ লাখের বেশি।
উল্লেখ্য, ২০২৬ সালে ফুটবল বিশ্বকাপ যৌথ ভাবে আয়োজন করবে আমেরিকা, মেক্সিকো এবং কানাডা। ফলে আগামী বিশ্বকাপে স্পনসরশিপ বাবদ ফিফার আয় কমবে।
বাংলাদেশ জার্নাল/আরআই










