নারী টি-২০ বিশ্বকাপ
প্রথম ম্যাচে ডাচদের লড়াকু পুঁজি, ১৪০ রানের কঠিন চ্যালেঞ্জে বাংলাদেশ
ক্রীড়া প্রতিদেক
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ১৭:১৮

২০২৬ আইসিসি নারী টি–টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে ইংল্যান্ডের এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে।
প্রথমে ব্যাট করে নেদারল্যান্ডস ২০ ওভারে ১৩৯ রান সংগ্রহ করে বাংলাদেশকে ১৪০ রানের লক্ষ্য দেয়। ম্যাচের বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের বোলাররা চাপ তৈরি করলেও ডাচ ব্যাটাররা ইনিংস গুছিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্কোর গড়ে তোলে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ ব্যাটিংয়ে রয়েছে। ১০ ওভার শেষে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৭৭ রান। জুয়াইরা ফেরদৌস ৩৮ বলে ৫০ রান করে ক্যাচ আউট হওয়ার পর অধিনায়ত জ্যুতি ব্যাট করতে এসে প্রথম বলেই রানে আউট হয়ে ফিরে গেছেন।
বাংলাদেশ নারী দলের নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তার সঙ্গে ব্যাটিং লাইনআপে রয়েছেন শারমিন আক্তার, সোবহানা মোস্তারি ও অন্যান্য নির্ভরযোগ্য ব্যাটাররা, যারা লক্ষ্য তাড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
অন্যদিকে নেদারল্যান্ডস নারী দল তাদের বিশ্বকাপ অভিষেক ম্যাচে চাপমুক্ত ক্রিকেট খেলে প্রতিদ্বন্দ্বিতামূলক স্কোর দাঁড় করিয়েছে এবং বোলিংয়ে বাংলাদেশকে চাপে ফেলতে চেষ্টা করছে। ম্যাচটি এখন দ্বিতীয় ইনিংসে গড়িয়েছে, যেখানে বাংলাদেশের লক্ষ্য ১৪০ রান তাড়া করে বিশ্বকাপে শুভ সূচনা করা।
বাংলাদেশ জার্নাল/এনএম










