ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

টিকা ছাড়া বের হলেই ব্যবস্থা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২১, ১৫:০৫  
আপডেট :
 ০৩ আগস্ট ২০২১, ১৫:৩৬

টিকা ছাড়া বের হলেই ব্যবস্থা

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান কঠোর বিধিনিষেধ আগামী ১১ আগস্ট থেকে পর্যায়ক্রমে শিথিল করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তবে বিধিনিষেধ শিথিল করা হলেও করোনার টিকা না নিয়ে বাইরে ঘোরাফেরা করা যাবে না বলে তিনি জানিয়েছেন।

আরো পড়ুন: এনআইডি ছাড়া যেভাবে নেয়া যাবে করোনার টিকা

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে করোনাভাইরাস পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী।

আ ক ম মোজাম্মেল হক জানান, করোনার টিকা না নিয়ে বাইরে ঘোরাফেরা করলে আগামী ১১ আগস্ট থেকে ১৮ বছরের বেশি বয়স্কদের শাস্তির আওতায় আনা হবে।।

আরো পড়ুন: করোনা টিকার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

তিনি আরও জানান, রাস্তাঘাট কেউ অকারণে বাইরে বের হলে বা যাতায়াতের সরকারি নির্দেশনা ভাঙলে প্রয়োজনে অধ্যাদেশ জারি করে তাদের আইনের আওতায় আনা হবে।

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, ভ্যাকসিন নেওয়া ছাড়া কেউ অফিস, দোকান, ব্যবসা প্রতিষ্ঠানে আসতে পারবে না।

আরো পড়ুন: বিধিনিষেধ বাড়ল আরো ৫ দিন

তিনি আরও বলেন, প্রত্যেক ওয়ার্ডে, গ্রামে গ্রামে নন্যুতম ২টি করে কেন্দ্র করা হচ্ছে। এক সপ্তাহে ১ কোটি লোককে ভ্যাকসিন দেওয়া হবে। ১৪ হাজার কেন্দ্রে একযোগে সপ্তাহব্যাপী ভ্যাকসিন দেওয়া হবে।

আরো পড়ুন: ১১ আগস্ট থেকে সীমিত পরিসরে গণপরিবহন চলবে

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, আগামী ১ সপ্তাহে ১ কোটি মানুষকে ভ্যাকসিনেটেড করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। ওয়ার্ড-ইউনিয়নে ৫ থেকে ৭টা কেন্দ্র করে ১ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে। মানুষকে ভ্যাকসিন নিতে দৌড়াতে হবে না, আমাদের লোকজনই তাদের কাছে পৌঁছে যাবে।

বাংলাদেশ জার্নাল- বিএইচ

  • সর্বশেষ
  • পঠিত