ঢাকা, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

নারায়ণগঞ্জে কারখানায় ফের ভয়াবহ আগুন

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ০৪ আগস্ট ২০২১, ১৩:২২  
আপডেট :
 ০৪ আগস্ট ২০২১, ১৪:৪১

নারায়ণগঞ্জে কারখানায় ফের ভয়াবহ আগুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন ঢাকা জানান, দুপুর ১২টায় আমরা আগুনের খবর পাই। রূপসী এলাকার ইউনাইটেড লেদার ইন্ডাস্ট্রিতে এখন ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

উল্লেখ্য, গত ৮ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত সজিব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজ-এর সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই অগ্নিকাণ্ডে ৫২ জন মারা যান।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত