ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ৮ ঘন্টা আগে
শিরোনাম

বিজিবির মহাপরিচালক আবুল হোসেনকে প্রত্যাহার

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৮ মার্চ ২০১৮, ১২:০৩  
আপডেট :
 ০৮ মার্চ ২০১৮, ১২:৪৯

বিজিবির মহাপরিচালক আবুল হোসেনকে প্রত্যাহার
ফাইল ছবি

দেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবুল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। তবে বিজিবির নতুন ডিজি হিসেবে এখনও কাউকে নিয়োগ দেয়া হয়নি। বিজিবির মহাপরিচালক পদ থেকে প্রত্যাহার করে সেনাবাহিনীতে ফিরিয়ে নিয়ে আবুল হোসেনের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার দিনগত রাতে এ বিষয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

২০১৬ সালের ২ নভেম্বর বিজিবির মহাপরিচালক নিয়োগ পেয়েছিলেন আবুল হোসেন। এর আগে তিনি রাষ্ট্রপতির সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

এসএস

  • সর্বশেষ
  • পঠিত