ঢাকা, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

মধ্যরাতে রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ২ পুলিশ সদস্য আহত

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৭:৪৭  
আপডেট :
 ১২ জুন ২০২৬, ০৭:৪৮

মধ্যরাতে রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ২ পুলিশ সদস্য আহত
ছবি: সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুন) রাত একটার দিকে জিয়া উদ্যানের গ্লাস ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত ছিনতাইকারীদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, ছিনতাই করে অটোরিকশাযোগে পালিয়ে যাওয়ার সময় সন্দেহভাজন ছিনতাইকারীকে ধাওয়া করে টহল পুলিশ। এ সময় মোটরসাইকেলে থাকা দুই পুলিশ সদস্যের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় তারা।

দুজনেরই বাম কাঁধে ছুরিকাঘাতের আঘাত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে বলেও জানায় পুলিশ।

বাংলাদেশ জার্নাল/জে

  • সর্বশেষ
  • পঠিত