ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তি চরমে

  প্রতিনিধি

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ১২:১০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তি চরমে
ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জ এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। যানজটের কারণে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাতটার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা সেতুর ওপর একটি পণ্যবাহী ট্রাক উল্টে যায়। এরপর থেকে গাড়ির জট লেগে যায় মহাসড়কটিতে। পরে আস্তে আস্তে সড়কের গজারিয়া অংশের ৮ কিলোমিটার এলাকাজুড়ে গাড়ির দীর্ঘ যানজট দেখা দেয়।

সরেজমিনে দেখা যায়, দীর্ঘ যানজটের কারণে মহাসড়ক অনেকটা স্থবির হয়ে আছে। গাড়ির চালকরা স্টার্ট বন্ধ করে বসে আছেন। যারা কাছের যাত্রী তাদের অনেককে গাড়ি থেকে নেমে বিকল্প উপায়ে গন্তব্যে যেতে দেখা গেছে। তবে এই সংখ্যাটা অনেক কম।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ হুমায়ুন কবির বলেন, সকাল সাতটার দিকে মহাসড়কের মেঘনা ব্রিজে সুতাবোঝাই একটি পণ্যবাহী ট্রাক উল্টে যাওয়ার কারণে এই যানজটের সৃষ্টি হয়। ট্রাক থেকে মালামালগুলো না সরানো পর্যন্ত উল্টো যাওয়া ট্রাককে রাস্তা থেকে সরানো যাচ্ছে না।

তিনি আরও বলেন, এক লেন দিয়ে যানবাহন চালিয়ে যানজট নিরসনের চেষ্টা চালানো হচ্ছে। দুপুরের মধ্যেই যানজট নিরসন করা সম্ভব হবে বলে আশা করছি।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত