ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০৮:৩০

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের

ইরানের ওপর টানা সপ্তম দিনের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

সেন্টকম জানায়, যুক্তরাষ্ট্র সময় শুক্রবার (১৭ জুলাই) বেলা ৩টায় তারা ইরানের ওপর এই নতুন দফার হামলা শুরু করে।

এদিকে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি (ইসনা) এক প্রতিবেদনে জানিয়েছে, দক্ষিণ ইরানের সিরিক এবং এর আশপাশের এলাকা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইসনার দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এই অঞ্চলে সরাসরি হামলা চালিয়েছে।

এদিকে ইরানের ওপর চলমান সর্বশেষ নৌ-অবরোধের প্রথম তিন দিনের একটি বিবরণ প্রকাশ করেছে সেন্টকম। সেন্টকম জানিয়েছে, এই তিন দিনে তারা ইরানের চারটি বাণিজ্যিক জাহাজকে অন্য পথে ঘুরিয়ে দিয়েছে, একটি জাহাজকে বিকল করেছে এবং অপর একটি জাহাজে তল্লাশি চালিয়েছে।

গত মঙ্গলবার (১৪ জুলাই) থেকে ইরানের বিভিন্ন বন্দরে জাহাজ প্রবেশ ও বের হওয়ার ওপর নতুন করে এই নৌ-অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র।

  • সর্বশেষ
  • পঠিত