আশুলিয়ায় যুবককে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ০৮:৫১

রাজধানী ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় কবির (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ইউনিক এলাকায় এই ঘটনা ঘটে।
তিনি আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকায় ভাড়া বাসায় থেকে একটি ট্রান্সপোর্ট অফিসে অফিস সহকারী হিসেবে চাকরি করতেন। কবির ফরিদপুর জেলার নগরকান্দা থানার ধর্মদি দক্ষিণপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ইয়ারপুর ইউনিয়নের ইউনিক এলাকার একটি শাখা সড়কে হেঁটে বাড়ি ফিরছিলেন ফয়সাল। এ সময় ৮ থেকে ৯ জন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ফয়সালকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আশুলিয়া থানার উপপরিদর্শক হারুনুর রশিদ বলেন, মরদেহ উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে। এই ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ জার্নাল/কেএইচ










