ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ আপডেট : ২৪ মিনিট আগে
শিরোনাম

শীত ও কুয়াশা নিয়ে আবহাওয়ার নতুন বার্তা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৪

শীত ও কুয়াশা নিয়ে আবহাওয়ার নতুন বার্তা
ফাইল ছবি

সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফিনজাল’ ভারতের উত্তর তামিলনাড়ু উপকূল পাড়ি দিয়েছে। তবে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ এখনও দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় আগামী ৩ দিন দেশে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১ ডিসেম্বর) মো. মনোয়ার হোসেন ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানায়।

পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। সোমবার (২ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এই সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সেই সঙ্গে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পরদিন মঙ্গলবার (৩ ডিসেম্বর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি এই সময়ে সারাদেশের রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এ ছাড়া শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

অন্যদিকে আগামী বুধবারও (৪ ডিসেম্বর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে এই সময়েও সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পাশাপাশি শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়, আগামী ৫ দিনে রাতের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে।

বাংলাদেশ জার্নাল/এফএম

  • সর্বশেষ
  • পঠিত