ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

সংবিধান সংস্কারে ১৮ প্রস্তাব ইনসানিয়াত বিপ্লবের

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ১১:১১

সংবিধান সংস্কারে ১৮ প্রস্তাব ইনসানিয়াত বিপ্লবের
ছবি: প্রতিবেদক

রাষ্ট্রের সর্বস্তরে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার ও জবাবদিহিতা নিশ্চিতকরণে রাষ্ট্র যেন মুক্ত থাকে সেই লক্ষে সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ সংস্কারের জন্য ১৮টি সংস্কার প্রস্তাব করেছে মানবতা ভিত্তিক রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ।

বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের এমপি হোস্টেলে সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজের কাছে সংস্কার প্রস্তাব পেশ করেন দলটির চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।

পরে সাংবাদিকদের তিনি বলেন, দেশে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর সংস্কারের বিষয়টি গুরুত্ব দিয়েছেন তারা। রাজনৈতিক দল হতে হলে কোনো একক ধর্ম, একক জাতীয়তাবাদ ও একক মতবাদ থাকা যাবে না। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনয়নে জনগণের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের দাবিও জানান তিনি।

সংবিধানে ১৫২ অনুচ্ছেদ রাজনৈতিক দলের ব্যাখ্যায় এবং সংবিধানে রাজনৈতিক দলের মৌলিক শর্ত হিসেবে বিশেষ অনুচ্ছেদ যুক্ত হোক যে একক ধর্ম, একক জাতীয়তাবাদ, একক মতবাদ ভিত্তিক দল, সামাজিক দল ও নিজেদের ধর্ম-জাতি-মতবাদের অভ্যন্তরীন নিজেদের গোষ্ঠীগত দল হতে পারবে- কিন্তু রাজনৈতিক দল হতে পারবে না। রাজনীতি সর্বজনীন মানবতা ভিত্তিক হতে হবে এবং রাজনৈতিক দল একক গোষ্ঠীর নয়, রাজনৈতিক দল অবশ্যই সব মানুষের প্রতিনিধিত্বশীল হতে হবে।

রাষ্ট্রের চরিত্র নামে- সংবিধানে অনুচ্ছেদ ১ এর উপ অনুচ্ছেদ বা রাষ্ট্রের চরিত্র নামে নতুন অনুচ্ছেদ যুক্ত করতে হবে যে, রাষ্ট্র সর্বজনীন মানবতা ভিত্তিক হবে, রাষ্ট্র একক গোষ্ঠী ভিত্তিক হবে না।

সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদে ১৮ সংস্কারের প্রস্তাবনার কথা তুলে ধরেন আল্লামা ইমাম হায়াত। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব শেখ রাহবারসহ প্রেসিডিয়াম সদস্য ও সম্পাদক মন্ডলীর সদস্যরা।

বাংলাদেশ জার্নাল/এএইচ/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত