কারিগরি ডিপ্লোমার
যে তারিখ থেকে শুরু হচ্ছে শিক্ষার্থীদের ক্লাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২১, ১৮:৫৩ আপডেট : ০২ আগস্ট ২০২১, ২০:০২

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা স্তরের সব শিক্ষাক্রমের প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম পর্বের প্রথম ও দ্বিতীয় শিফটের তত্ত্বীয় ক্লাস শুরু হচ্ছে আগামী ৭ আগস্ট থেকে। অনলাইন এবং স্বাস্থ্যবিধি মেনে ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা নেয়া হবে।
শনিবার (৩১ জুলাই) বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী ফরিদ উদ্দিন আহম্মেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরো পড়ুন: করোনা ও উপসর্গে বিভিন্ন জেলায় ১৯৫ জনের মৃত্যু
কারিগরি ও মাদ্রাসা বিভাগ, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী ৬৪টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ হতে বদলিকৃত শিক্ষার্থীদের অনলাইন বদলি কার্যক্রম সম্পন্ন করার কথা বলা হয়।
আরো পড়ুন: এনআইডি ছাড়া যেভাবে নেয়া যাবে করোনার টিকা
এছাড়া অনলাইন ক্লাস শুরু করার প্রস্তুতি গ্রহণের জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা স্তরের সব শিক্ষা ক্রমের প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম পর্বের প্রথম ও দ্বিতীয় শিফটের তত্ত্বীয় ক্লাস ১ আগস্টের পরিবর্তে ৭ আগস্ট হতে অনলাইন এবং স্বাস্থ্যবিধি মেনে ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা গ্রহণের অনুরোধ করা হয়।
আরো পড়ুন: করোনা টিকার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা
বাংলাদেশ জার্নাল/ওয়াইএ










