ঢাকা, রোববার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

আসছে জসীমউদদীনের কাব্যগ্রন্থ অবলম্বনে 'সোজন বাদিয়ার ঘাট

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ১৭:৪৮  
আপডেট :
 ১৪ জুন ২০২৬, ১৭:৫৭

আসছে জসীমউদদীনের কাব্যগ্রন্থ অবলম্বনে 'সোজন বাদিয়ার ঘাট
'সোজন বাদিয়ার ঘাট' সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

পল্লীকবি কবি জসীমউদদীনের কাব্যগ্রন্থ অবলম্বনে আসছে সিনেমা 'সোজন বাদিয়ার ঘাট'। সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক তানভীর মোকাম্মেল।

চলচ্চিত্রের ষাট ভাগ দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। শিগগিরই বাকি অংশের দৃশ্যধারণ শুরু হবে।

তানভীর মোকাম্মেল বলেন, "গোপালগঞ্জের চান্দার বিল অঞ্চলে চলচ্চিত্রটির ষাট ভাগ শুটিং শেষ হয়েছে। শুটিংকৃত অংশের সম্পাদনার কাজও শেষ করা হয়েছে। এই বর্ষা মৌসুমে চলচ্চিত্রটির বাকী অংশের শুটিং কাজ শেষ করা হবে বলে আশা করছি, এখনো শুটিংয়ের তারিখ চূড়ান্ত হয়নি।"

কবিতার বইটির প্রেক্ষাপট শিমুলতলী গ্রামের হিন্দু ও মুসলিম সম্প্রদায়কে নিয়ে। এই গ্রামে ছেলে সোজন ও দুলালীর মধ্যে প্রেম হয়। যাদের শেষ পরিণতি করুণ ও বেদনাবিধুর বিচ্ছেদের মধ্য দিয়ে ঘটে।

চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তনয় বিশ্বাস (সোজন), রাদিফা নারমিন (দুলী), দিহান (ছোট সোজন), শ্রেয়া বৈদ্য (ছোট দুলী), চিত্রলেখা গুহ, কাজী রাজু, শাহ আলম দুলাল, আহসানুল হক মিনু, জয়িতা মহলানবিশ, সংগীতা চৌধুরী, দেবাশীষ ঘোষ, শুভাশীষ ভৌমিক, উত্তম গুহ, রিমু রোজা খন্দকার, সৈয়দ সাবাব আলী আরজু, টুনটুনি সোবহান, কাজী ইব্রাহীম, জহির বাচ্চু, ইকবাল আহমেদ, মেহেদি আল আমীন, মতিউর সুমন, সরন সাহা, অমিতাভ রাজীব, জুবায়ের জাহিদ, আজম শেখ, সাইদুল হক, রেজাউল করিম রেজা, প্রশান্ত কর্মকার, অলোক বসুসহ আরও অনেকে।

'সোজন বাদিয়ার ঘাট' এর চিত্রনাট্যও রচনা করছেন তানভীর মোকাম্মেল। চিত্রগ্রহণে রয়েছেন রাকিবুল হাসান, শিল্পনির্দেশক ও প্রধান সহকারী পরিচালক হচ্ছেন উত্তম গুহ।

সিনেমার কাস্টিং ডিরেক্টর ও পোশাক পরিকল্পনার দায়িত্বে রয়েছেন চিত্রলেখা গুহ। সিনেমার সংগীত পরিচালনা করছেন সৈয়দ সাবাব আলী আরজু।

চলচ্চিত্রটার সহ-প্রযোজক হিসেবে রয়েছেন কবি জসীমউদদীনের কন্যা হাসনা জসীমউদদীন মওদুদ।

আগামী শীতে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তানভীর মোকাম্মেল।

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত