ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

ভবঘুরে শিপনের নায়িকা তানজিন তিশা

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৩৮

ভবঘুরে শিপনের নায়িকা তানজিন তিশা

কয়েকটি ছবিতে অভিনয় করে আলোচিত হয়েছেন নায়ক শিপন মিত্র। এছাড়া মিউজিক ভিডিওতে মডেল হয়েও আলাদা নজর কেড়েছেন তিনি। অনেক দিন হলো তার নতুন কোনো ছবির খবর আসছিলো না। এবার এসে গেলো। নতুন একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন শিপন। সঙ্গে নিয়ে আসছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী তানজিন তিশাকে।

হ্যাঁ, শিপনের নায়িকা হয়েই বড় পর্দায় আসছেন আলোচিত এই অভিনেত্রীর। মডেলিং ও টিভি নাটকে অভিনয় করে এরই মধ্যে জনপ্রিয়তা কুড়িয়েছেন তিনি। এবার মাতাবেন চলচ্চিত্রের পর্দা। এর আগে ‘তুমি রবে নিরবে’ নামের একটি ছবিতে অভিনয় করলেও সেটাকে চলচ্চিত্র হিসেবে বিবেচনা করেন না তিশা। তাই এটিই হতে যাচ্ছে তার প্রথম ছবি। শিপন-তিশা জুটি বেঁধে অভিনয় করবেন ‘ভবঘুরে’ নামের একটি ছবিতে। এটি নির্মাণ করছেন ‘পরবাসিনী’খ্যাত স্বপন আহমেদ।

কিছু দিন আগে তিনি কেবল ছবিটির নাম প্রকাশ করেছিলেন। এবার নায়ক-নায়িকা অন্যান্য অভিনয়শিল্পীদের নাম জানালেন। স্বপন আহমেদ বাংলাদেশ জার্নালের কাছে জানান, শিপন ও তিশার সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। আগামী ২০ অক্টোবর থেকেই আমরা শুটিং শুরু করবো। প্রথমে ফ্রান্সে এবং পরে সুইজারল্যান্ডেও কিছু অংশের দৃশ্যায়ন হবে।

জানা গেছে, ‘ভবঘুরে’ ছবিটি একটি সত্য ঘটনার অবলম্বনে নির্মিত হবে। একজন গানপাগল যুবকের গল্পকে ঘিরেই আবর্তিত হবে এর কাহিনী। যিনি পাসপোর্ট ছাড়াই প্যারিসে যান এবং সেখানে পাঁচ বছর ধরে থাকেন।

শিপন-তিশা ছাড়াও এই ছবির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করবেন ফারুক আহমেদ, শিমুল খান প্রমুখ, স্বাধীন খসরু ও দেলোয়ার হোসাইন জীবন প্রমুখ। এর সঙ্গীত পরিচালনা করবেন ইবরার টিপু।

কেআই/

  • সর্বশেষ
  • পঠিত