ঢাকা, রোববার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

ট্রাম্পের ঘনিষ্ঠ রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১৫:৫১

ট্রাম্পের ঘনিষ্ঠ রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির সিনেটর ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র লিন্ডসে গ্রাহাম মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

রোববার (১২ জুলাই) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গ্রাহামের কার্যালয়ের যোগাযোগবিষয়ক পরিচালক তার মৃত্যুর খবর জানান।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, শনিবার রাতে গ্রাহামের বাড়ি থেকে ‘হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধের’ খবর পেয়ে জরুরি সেবাকর্মীরা সেখানে ছুটে যান।

একটি ছবিতে দেখা যায় প্যারামেডিকরা একটি স্ট্রেচারে করে এক ব্যক্তিতে গ্রাহামের বাড়ি থেকে বের করে অপেক্ষমাণ অ্যাম্বুলেন্সে তুলছেন। ঘটনাস্থলে পুলিশ ও দমকল বিভাগের গাড়িও উপস্থিত ছিল। এই ছবিটি যাচাইবাছাই করেছে এনবিসি।

১৯৫৫ সালে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সেন্ট্রাল শহরে জন্মগ্রহণ করেন লিন্ডসে গ্রাহাম। তার বাবা-মা একটি রেস্তোরাঁ ও পুল হল পরিচালনা করতেন। পরিবারের মধ্যে তিনিই প্রথম বিশ্ববিদ্যালয় পর্যায়ের ডিগ্রি অর্জন করেন।

১৯৯৪ সালে সাউথ ক্যারোলাইনার তৃতীয় কংগ্রেশনাল জেলা থেকে প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হন গ্রাহাম। ১৮৭৭ সালের পর ওই জেলা থেকে নির্বাচিত প্রথম রিপাবলিকান ছিলেন তিনি।

সিনেটর হিসেবে দায়িত্ব পালনের আগে লিন্ডসে গ্রাহাম ১৯৯৪ সালে রিপাবলিকান পার্টির প্রতিনিধি হিসেবে মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হন।

১৯৯৫ সালে তিনি মার্কিন বিমানবাহিনীতে রিজার্ভ সদস্য হিসেবে যোগ দেন। গ্রাহামের ব্যক্তিগত ওয়েবসাইটে দাবি করা হয়েছে, তিনি ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সময় সামরিক আইন বিষয়ে নিজের অভিজ্ঞতা কাজে লাগান।

৩৩ বছর সামরিক বাহিনীতে দায়িত্ব পালনের পর ২০১৫ সালের জুনে তিনি অবসর নেন। অবসরের সময় তার পদমর্যাদা ছিল কর্নেল। ২০০২ সালে প্রথমবার যুক্তরাষ্ট্রের সিনেট সদস্য নির্বাচিত হন গ্রাহাম। পরে ২০০৮, ২০১৪ ও ২০২০ সালে তিনি পুনর্নির্বাচিত হন।

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত