ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

বাংলাদেশে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রেসিডেন্টের শোক

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৮:২৮  
আপডেট :
 ১৩ জুলাই ২০২৬, ০৮:২৯

বাংলাদেশে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রেসিডেন্টের শোক
ছবি: সংগৃহীত

বাংলাদেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।

রোববার (১২ জুলাই) নিজ এক্স অ্যাকাউন্টে একটি বার্তা পোস্ট করে এ শোক জানিয়েছেন তিনি।

এক শোকবার্তায় তিনি বলেন, এই কঠিন সময়ে পাকিস্তান বাংলাদেশ সরকার ও জনগণের পাশে দৃঢ়ভাবে রয়েছে।

প্রেসিডেন্ট জারদারি বন্যা ও ভূমিধসে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত সকল মানুষের নিরাপত্তা, সুস্থতা ও কল্যাণ কামনা করেন।

তিনি আশা প্রকাশ করেন, এই দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ দ্রুত ঘুরে দাঁড়াবে এবং ক্ষতিগ্রস্ত জনগণ স্বাভাবিক জীবনে ফিরে আসতে সক্ষম হবে।

বাংলাদেশ জার্নাল/জে

  • সর্বশেষ
  • পঠিত