ইতিহাসের এই দিনে
জার্নাল ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০৯:০৯

একটি নির্দিষ্ট দিনে ঘটে যাওয়া ঘটনা ও উন্নয়নকে কেন্দ্র করে রচিত হয় ইতিহাস। সেই সঙ্গে উন্মোচিত হয় পৃথিবীর নতুন নতুন দিগন্ত। পেছন ফিরে তাকালে জানা যায়, আজকের এই দিনে এমন অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু হয়েছে।
আজ রোববার, ০৫ এপ্রিল ২০২৬। আসুন জেনে নেওয়া যাক ইতিহাসে আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যুদিনসহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়।
৮২৩ - পোপ ১ম প্যাসকেল কর্তৃক ১ম লোথাইরকে ইতালির রাজার মুকুট পড়ানো হয়।
১৬১৬ - ক্যাথলিক চার্চ কর্তৃপক্ষ নিকোলাস কোপার্নিকাসের বই বাতিল করেছিল।
১৭৫৩ - ব্রিটিশ যাদুঘরের প্রতিষ্ঠা করা হয়।
১৭৯৪ - ফরাসি বিপ্লবের অন্যতম নায়ক হিসেবে পরিচিত জর্জ ডাটনকে গিলোটিনের মাধ্যমে প্রাণদণ্ড কার্যকর করা হয়।
১৯১৮ - জার্মান বাহিনী তাদের আনুষ্ঠানিকভাবে অপারেশন মাইকেলের সমাপ্তি ঘোষণা করে।
১৯৩১ - ব্রিটিশ গভর্নর জেনারেল ও মহাত্মা গান্ধীর মধ্যে চুক্তি সই হয়েছিল রাজনৈতিক বন্দিদের মুক্তি ও গরিবের জন্য লবণের অধিকার সংরক্ষণের।
১৯৪৪ - সুভাষচন্দ্র বসু রেঙ্গুনে আজাদ হিন্দ ব্যাঙ্ক স্থাপন করেন।
১৯৫১ - তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কাছে পরমাণু বিষয়ক গোপন তথ্য পাচারের দায়ে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী দম্পতি জুলিয়াস এবং ইথেল রোজেনবার্গকে প্রাণদন্ড প্রদান করা হয়।
১৯৬০ - কিউবান ফটোগ্রাফার আলবার্তো কোবা বিপ্লবী চে গুয়েভারার বিখ্যাত ছবিটি তুলেছিলেন।
১৯৬৪ - লন্ডনে প্রথম চালকবিহীন স্বয়ংক্রিয় পাতালরেল চালু হয়।
১৯৭১ - সিসিলিতে এটসা আগ্নেয়গিরি অগ্নুৎপাতে প্রচুর লাভা উদগিরণ হয়।
জন্ম
১৫৮৮ - টমাস হব্স, ইংরেজ দার্শনিক।
১৮২৭ - জোসেফ লিস্টার, ব্রিটিশ শল্যচিকিৎসক এবং আধুনিক শল্যচিকিৎসার জনক।
১৮৮২ - অবিনাশচন্দ্র ভট্টাচার্য, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী।
১৯০১ - মেলভিন ডগলাস, মার্কিন অভিনেতা।
১৯০৮ - বেটি ডেভিস, মার্কিন অভিনেত্রী।
১৯১৬ - গ্রেগরি পেক, মার্কিন অভিনেতা।
১৯২৯ - গোলাম সামদানী কোরায়শী, বাংলাদেশের বিশিষ্ট সহিত্যিক, গবেষক ও অনুবাদক।
১৯৫৫ - আকিরা তোরিয়ামা, জাপানি মাঙ্গা চিত্রশিল্পী ও ভিডিও গেম শিল্পী।
১৯৬৮ - মহান মহারাজ নামে পরিচিত স্বামী বিদ্যানাথানন্দ, ভারতীয় গণিতবিদ ও রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী।
মৃত্যু
১৯৩২ - প্রভাতকুমার মুখোপাধ্যায়, বাঙালি সাহিত্যিক।
১৯৪০ - দীনবন্ধু চার্লস ফ্রিয়ার এন্ড্রুজ, ভারতের স্বাধীনতা সংগ্রামের একনিষ্ঠ সেবক।
১৯৭৫ - চীনা রাজনৈতিক ও সামরিক নেতা চিয়াং কাই শেক।
১৯৮০ - প্রখ্যাত ভারতীয় বাঙালি সাঁতারু প্রফুল্ল ঘোষ।
২০০০ - কণিকা বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাঙালি রবীন্দ্রসংগীত শিল্পী।
২০০০ - অমর গঙ্গোপাধ্যায়, বাংলা রঙ্গমঞ্চের বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব।
২০০৭ - লীলা মজুমদার, ভারতীয় বাঙালি লেখিকা।
২০০৮ - চার্লটন হেস্টন, মার্কিন অভিনেতা ও রাজনৈতিক কর্মী।
অন্যান্য
আজ আন্তর্জাতিক বিবেক দিবস। জাতিসংঘের সাধারণ পরিষদ ২০১৯ সালে এক ঘোষণাপত্রের মাধ্যমে এই দিনটিকে স্বীকৃতি দেয় এবং ২০২০ সালে প্রথমবারের মতো এটি পালিত হয়।
বাংলাদেশ জার্নাল/সিএম










